
চলতি বছরের মে ও জুন মাসে গুগল ২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৫৩৬ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।
তিনি জানান, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা।
সর্বমোট ২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৫৩৬ টাকা ভ্যাট দিয়েছে গুগল। সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ-এর শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।
এর আগে গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল গুগল।
ভ্যাট বিভাগ সেই আবেদনে সাড়া দেয়। এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিয়েছে গুগল।
এদিকে চলতি বছরের ২৯ জুলাইয়ে ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
- ১প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে সায়েন্স টয় : ববি হাজ্জাজ
- ২দর বৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ৩আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৪বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ
- ৫লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৬সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শুরু
- ৭মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ মেগাপ্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৮দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৯বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ
- ১০ইসলামিক ফাইন্যান্সের সোমবার লেনদেন চালু
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৪সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৫চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত
- ৬সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৭হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- ৮শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৯সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত