
বার্সেলোনা জানিয়েছে ‘অর্থনৈতিক এবং কাঠামোগত বাধার কারণে’ লিওনেল মেসি ক্লাবে থাকছেন না। পহেলা জুলাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ৩৪ বছর বয়সী মেসি এখন ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে কম বেতনে ক্লাবের সাথে নতুন চুক্তির জন্য রাজি হন মেসি। কিন্তু তার বেতনের অর্থ জোগাড় করতে বার্সেলোনাকে আরো কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করতে হত, কাজেই চুক্তিটি নির্ভর করছিল সেই সিদ্ধান্তের ওপর।
ক্লাব জানিয়েছে, দুই পক্ষই তীব্র অনুশোচনার মধ্যে রয়েছে কারণ খেলোয়াড় ও ক্লাব কারও ইচ্ছারই প্রতিফলন হয়নি।
বার্সেলোনা জানিয়েছে, বৃহস্পতিবার নতুন চুক্তি করে মেসি ক্লাবের সাথে তার ২১ বছরের সম্পর্ক বাড়াতে চেয়েছিল, কিন্তু স্প্যানিশ লিগ ‘লা লিগা’র আরোপিত নিয়মের জন্য তা পারেনি। ২০২৬ পর্যন্ত বার্সেলোনার সাথে চুক্তি করার জন্য সমঝোতায় পৌঁছেছিলেন মেসি – কিন্তু লা লিগা কর্তৃপক্ষ জানায় মেসি বা যে কোনো নতুন খেলোয়াড় দলে নিতে গেলে ক্লাবের তাদের বেতন কমাতে হবে।
ক্লাব জানিয়েছে, এফসি বার্সেলোনা এবং লিওনেল মেসির পরিষ্কার ইচ্ছা থাকার পর এবং দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর পরও আজ নতুন চুক্তি করা সম্ভব হয়নি অর্থনৈতিক এবং কাঠামোগত বাধার কারণে। ক্লাবের প্রতি অবদানের জন্য এফসি বার্সেলোনা আন্তরিকভাবে মেসির প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে। মেসি বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার। ক্লাবের হয়ে ৬৭২ গোল করা এই আর্জেন্টাইন ১০টি লিগ শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, সাতটি কোপা ডেল রে জিতেছেন।
দলীয় শিরোপার পাশাপাশি জিতেছেন রেকর্ড ৬টি ব্যালন ডি’অর খেতাবও। এই মৌসুমে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তের প্রধান লক্ষ্যই ছিল মেসিকে ন্যু ক্যাম্পে রাখা। তবে ক্লাবের অর্থনৈতিক জটিলতার কারণে বিশ্বের সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচিত হওয়া মেসির বার্সায় ভবিষ্যত ছিল অনিশ্চিত। এ বছরের শুরুতে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনও এমন পরিস্থিতি হয় যখন বার্সেলোনা দেউলিয়া হওয়ার পথে।
- ১কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ৩কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৪কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৫ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৬রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৭অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে: এমপি মুফতি আমির হামজা
- ৮জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৫সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৬২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৭কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৮ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৯চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত