প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০ ৩:৩১ পিএম , আপডেট: নভেম্বর ২৮, ২০২০ ১২:৩২ এএম

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, ইন্টারেস্ট রেট হাই হলেই নন-পারফর্মিং লোন বেড়ে যাবে এই ধারনা ঠিক নয়।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত “এনপিএল ইন ব্যাংক অফ বাংলাদেশ: ম্যাক্রো ইকোনোমিক অ্যান্ড ব্যাংকস স্পেসিফিক পারসপ্রেক্টিভ” শীর্ষক অনলাইন সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি ব্র্যাক ব্যাংকের উদাহরণ দিয়ে বলেন, এই ব্যাংকটি ১৭/১৮ শতাংশ ইন্টারেস্টে লোন দিতো। কিন্তু তাদের তো এতো এনপিএল হয় নাই। আসলে কথা হলো সময় মতো লোন দেয়। ক্লায়েন্টের কাছে টাইম মতো টাকা পৌঁছে দেয়াই বড় কথা। আমরা লোন প্রসেস করতেই দেরি করি। লোন দরকার আজ, আমরা দিচ্ছি ১০ দিন পর। সো ইন্টারেস্ট রেট হাই মানেই এনপিএল হাই এটা ঠিক না।

তিনি আরও বলেন, আমাদের দেশে এক সময় ১৬,১৭, ১৮ পর্যন্ত ইন্টারেস্ট রেট ছিলো। তখন আমাদের এনপিএল এতো হাই ছিলো না। এটা হাই হয়েছে অন্য কারণে। আমরা ওভার লেন্দি করে গেছি, ওভার এগ্রিসিভ হয়ে গেছি এসব কারণে হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. মনিরুজ্জামান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. হুমায়ূন কবির, সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান পিএইচ.ডি।

সঞ্চালনা করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক আশরাফ আল মামুন পিএইচডি।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...