
আর্জেন্টাইন তারকার সঙ্গে পিএসজির চুক্তি ঠেকাতে ইতোমধ্যে ইউরোপীয় কমিশনে একটি অভিযোগ দায়ের করেছেন বার্সার এক বোর্ড পরিচালক।
জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা মার্কা বলছে, মেসিকে পিএসজিতে যেতে দিতে চায় না বার্সেলোনা। যে কারণে অভিযোগটি দায়ের করা হয়েছে। বার্সেনোলার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর ইউরোপিয়ান কমিশনে অভিযোগটি করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বার্সেলোনার তুলনায় পিএসজির ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র অবস্থা আরো খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ। অভিযোগে আরো বলা হয়েছে, পিএসজি প্রতিযোগিতা নষ্ট করছে।
বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে বেতন অর্ধেক করতেও রাজি ছিলেন মেসি। কিন্তু তেমন হলেও বার্সেলোনার আয়ের ১১০ শতাংশ ব্যয় করতে হতো খেলোয়াড়দের বেতনের পেছনে। তাই মেসিকে শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে বার্সার।
এদিকে এবারের মৌসুমে এরই মধ্যে সার্জিও রামোস, আশ্রাফ হাকিমি, জর্জিনো ভাইনালডাম, দোন্নারুমাকে দলে ভিড়িয়েছে পিএসজি। এছাড়া নেইমার, এমবাপ্পে তো আগে থেকেই আছেন। তাদের বেতন দিয়ে আবার মেসিকে বেতন দিতে গিয়ে অবশ্যই পিএসজি ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ মানতে পারবে না। বার্সেলোনার এমন অভিযোগের পরেও পিএসজি মেসিকে দলে ভেড়াতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত