
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সেলিম রহমান। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া।
সোমবার (৯ আগস্ট) পর্ষদের ৩৬২তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
আলহাজ্ব সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লি., কেডিএস এক্সেসরিজ লি., কেডিএস অ্যাপারেলস লি., কেডিএস লজিস্টিকস লি., কেডিএস আইডিআর লি., কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লি., স্টিল এক্সেসরিজ লি. এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লি.।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি অপর একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ১৫ বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া কুমিল্লার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এ কে এম আবু তাহের দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান। আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্র থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে দেশে ফিরে ব্যবসা ও শিল্প ব্যবস্থাপনায় নিযুক্ত হন।
বর্তমানে তিনি পূর্বাচল স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, পূর্বাচল ডিলার্স লি., পূর্বাচল এক্সক্লুসিভ লি. এবং বেকো ফিডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস ও ইনটেক লিমিটেডের পরিচালক এবং পূর্বাচল গ্যাস ফিলিংয়ের স্বত্বাধিকারী। একজন নিবেদিত প্রাণ সমাজসেবী মোহাম্মদ ইয়াহিয়া দেশ ও দেশের বাইরে বহু সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।
- ১গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ২সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৩সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ৪জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রীর
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৬২ কোটি টাকার
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- ৮হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ২কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী





পাঠকের মতামত