প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২০ ১:৫৪ পিএম

কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পের শেয়ার দাম এক মাস ধরে টানা বেড়েই চলেছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

গতকাল (৩০ নভেম্বর) শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এ জন্য মঙ্গলবার (১ ডিসেম্বর) ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, বাংলাদেশ ল্যাম্পের শেয়ারের দাম কারণ ছাড়াই অস্বাভাবিক বেড়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১৯ অক্টোবর বাংলাদেশ ল্যাম্পের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২০ টাকা। যা ৩০ নভেম্বর লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ২১৫ টাকায়। এর প্রেক্ষিতে ডিএসই থেকে কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়।

শেয়ার

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...