প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১ ৭:২৩ পিএম , আপডেট: আগস্ট ২৪, ২০২১ ৭:২৫ পিএম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল) এর মধ্যে ব্যাংকের ক্রেডিট রেটিং এর জন্য আজ (বুধবার) এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং ক্রিসেল এর পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী মোজাফ্ফর হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন ক্রিসেল এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খান, চিফ ক্রেডিট রেটিং অফিসার মো. আশিফুল হক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপদেষ্টা সহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, চিফ টেকনোলজি অফিসার মো. রফিকুল ইসলাম এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. আনিসুর রহমান এফসিএ।

শেয়ার

পাঠকের মতামত

ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থ ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...