
সম্প্রতি ভোজ্যতেল, চিনি ও চালের মূল্য বৃদ্ধির ফলে জেলা-উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মনিটরিং জোরদার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের বলেন, প্রান্তিক মানুষের চাহিদা মেটাতে সহনীয় মূল্যে টিসিবি পণ্য বিক্রি আড়াই গুন বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে দেশের বাজারে আমদানি পণ্য বেচাকেনা হয়, সেজন্য মনিটরিং জোরদার করা হবে। কেউ যদি অন্যায়ভাবে বেশি দাম নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত কয়েকদিনে দেশের বাজারে চিনি ও খোলা ভোজ্যতেলের দাম বেশ বেড়েছে।
- ১চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ২পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৩মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৪বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৫শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৬স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ৭চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ১০সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৬গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৭হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৮আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১০আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত