
করোনা পরিস্থিতির উন্নতিতে গত মাসে (আগস্ট) রপ্তানি আয় বেড়েছে। আগস্ট মাসে বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে ৩৩৮ কোটি ডলার বা ২৮ হাজার ৭৩০ কোটি টাকার পণ্য। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। ২০২০ সালের আগস্টে ২৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগস্টে ২৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের আগস্টে রপ্তানি হয়েছিল ২৪৬ কোটি ডলারের পোশাক। পোশাকের রপ্তানি বেড়েছে সাড়ে ১১ শতাংশের মতো।
ইপিবির তথ্য বলছে, অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৫৬৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২৭ শতাংশ কম।
ইপিবির তথ্য বলছে, আগস্টে হস্তশিল্পে ২ শতাংশ আর খাদ্যপণ্যে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।
প্রথম দুই মাসে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, হস্তশিল্প, টেরিটাওয়েল ও হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে।
অন্যদিকে রপ্তানি কমেছে পাট, কার্পেট, নীট ও ওভেন গার্মেন্টস পণ্যের।
আগস্টে রপ্তানি আয়ে উন্নতি করলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি আয় কিছুটা কমেছে। এই দুই মাসে ৬৮৬ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে দশমিক ৩১ শতাংশ কম। গত বছরের এই সময়ে রপ্তানি হয়েছিল ৬৮৮ কোটি ডলারের পণ্য।
২০২১-২০২২ অর্থবছরের জন্য ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে সরকার। বিদায়ী ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য।
- ১ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার
- ২পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
- ৩দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৪লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৫তিন দিনের রিমান্ডে সাবেক এমপি আক্তারুজ্জামান
- ৬পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে
- ৭উত্থানে ফিরেছে পুঁজিবাজার
- ৮শেখ হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ
- ৯সিরাজগঞ্জে ফিরছে সোনালি দিন, মাঠে ফলন-হাটে মেলা
- ১০বাংলাদেশ-ভারতের সব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব
- ১প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৩জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৪রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৫সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৭শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৮চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৯৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১০শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য ও বদলে যাওয়া স্বপ্ন: কাঠামোগত বাস্তবতার সংকট





পাঠকের মতামত