
ব্রিটিশ বিজনেস গ্রুপের (বিবিজি) চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে মো. মাহবুবউর রহমানকে। আগামী তিন বছর তিনি বিবিজির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. মাহবুবউর রহমান গত বছরের ৫ এপ্রিল থেকে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশের (এইচএসবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্রিটিশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিবিজির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিবিজি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুবউর রহমান বিবিজির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আগামী তিন বছরের জন্য এ গ্রুপকে নির্দেশনা দেবেন।
মাহবুবউর রহমান বলেন, বিবিজির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে বিবিজির সম্পৃক্ততা অব্যাহত থাকবে।
মাহবুবউর রহমান ২০০২ সালে এইচএসবিসিতে যোগদান করেন। এর আগে, তিনি বাংলাদেশে পাইকারি ব্যাংকের ডেপুটি সিইও এবং প্রধান ছিলেন। এ দায়িত্ব পালনের আগে তিনি মালয়েশিয়ায় এইচএসবিসির বাণিজ্যিক ব্যাংকিং ব্যবসার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) বাংলাদেশ ব্যাংকিং টেকনিক এবং প্র্যাকটিস সম্পর্কিত স্থায়ী কমিটিরও সদস্য।
- ১
- ২৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৩রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৪বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৫পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৬চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৭পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৮মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৯বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ১০শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৬হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ





পাঠকের মতামত