
করোনা মহামারিতে দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর নানা জল্পনা-কল্পনা শেষে সরকারি নির্দেশনা অনুসরণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে দেশের স্কুল-কলেজগুলো। সশরীরে শ্রেণিকক্ষে পাঠদানের পূর্ব প্রস্তুতি হিসেবে এবং শিক্ষা কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পুনরায় শুরু করার লক্ষ্যে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভা করবে ঢাকা কলেজ প্রশাসন।
৬ সেপ্টেম্বর (সোমবার) ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই. কে. সেলিম উল্লাহ খোন্দকার এবং কলেজের পাঠ-পরিকল্পনা, উন্নয়ন ও নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম দিন ৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭ টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে এবং রাত ৯ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিন ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে এবং রাত ৯ টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে।
নির্দিষ্ট সময়সূচী অনুসারে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়াল মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হবে। বিষয়টিকে অতিব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণকে বর্ণিত সময়সূচী অনুসারে ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

- ১মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৪রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৫কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৬১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৭চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৮রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ৯চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন
- ১০সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত