
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। ফলে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যসহ কমিউনিটি ব্যাংকের সব গ্রাহক এখন বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন।
আজ (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ কমিউনিটি ব্যাংক ও বিকাশের এ যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সেবার আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা এখন দেশের যেকোনো স্থান থেকে লেনদেন করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে। দৈনন্দিন ব্যাংকিং প্রয়োজন মেটাতে এখন ব্যাংক শাখায় যাওয়ার বাধ্যবাধকতা নেই। পাশাপাশি কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ থেকে ১.৪৯ শতাংশ হারে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন বিকাশের গ্রাহকরা।
উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রী দুই বছর আগে কমিউনিটি ব্যাংক উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশের ব্যাংক করতে চাইনি। আমরা জনগণের জন্য ব্যাংক করেছি। কারণ পুলিশ কমিউনিটির জন্য, মানুষের জন্য কাজ করে।
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী বলেন, যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যসহ অসংখ্য গ্রাহকের ব্যাংকিংসেবা নিশ্চিত করতে আমরা প্রযুক্তিভিত্তিক আধুনিক সব সেবা যুক্ত করেছি। বিকাশের সঙ্গে এ দ্বিমুখী লেনদেন আমাদের গ্রাহকদের আরও বৈচিত্র্যময় ও সৃজনশীল সেবা নেওয়ার সুযোগ এনে দিলো।
উদ্বোধন অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী এবং বিকাশের সিইও কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ২কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৩নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৬ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৭১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৮নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ৯সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ১০ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ
- ১রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ২চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৪৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৭মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০সাতক্ষীরায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজির ‘গ্যাস সেভার’





পাঠকের মতামত