প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১ ২:৩৭ পিএম , আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২১ ২:৪৯ পিএম

নয়টি ই-কমার্স কোম্পানির হিসাব খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক যে ৯টি প্রতিষ্ঠানের অডিট চায় সেগুলো হচ্ছে- ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জ, ধামাকা, কিউকুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্ট।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার তারা বাংলাদেশ ব্যাংকের ওই চিঠি পেয়েছেন। তার আগে ই-মেইলেও একই নির্দেশনা এসেছে।

“ব্যবসার বিস্তারিত তথ্য জানতে নিরীক্ষক নিয়োগ দেওয়ার প্রসঙ্গটি এসেছে। আমরা এই বিষয়ে কাজ করছি,” বলেন হাফিজুর রহমান।

দেশে ই-কমার্সের ব্যবসা বেশ কয়েক বছর ধরেই বাড়ছিল, এর মধ্যে মহামারি শুরু হলে নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেঁপে উঠতে শুরু করে।

বাজারমূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে এসব কোম্পানি লাখ লাখ গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠছে এখন।

অনেকে অর্ধেক দামে পণ্য কিনে পরে বেশি দামে বিক্রির আশায় এসব কোম্পানিতে লাখ লাখ টাকার অর্ডার করেছেন। কিন্তু তাদের অনেকে মাসের পর মাস অপেক্ষা করেও পণ্য বুঝে পাননি, কোম্পানি তাদের টাকাও ফেরত দিচ্ছে না।

এসব ঘটনায় ইভ্যালি, ই অরেঞ্জসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে বেশ কিছু মামলাও হয়েছে সম্প্রতি।

সহজে গ্রাহক আকৃষ্ট করার জন্য এসব কোম্পানি অর্ধেক দামে মোটর সাইকেল বিক্রির অফারই বেশি দিয়েছিল। টাকা পরিশোধ করার ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষা করিয়ে রেখেছে কিউকুম।

কিউকুমের গ্রাহকদেররা ফেইসবুকে নানা অভিযোগ জানানোর পাশাপাশি ঢাকার তেজগাঁও এলাকায় ওই কোম্পানির অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভও করেছেন।

একইভাবে গ্রাহক ঠকানোর অভিযোগে প্রতারণা মামলা হওয়ার পর ই-অরেঞ্জের মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকের পাশাপাশি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, পণ্য পরিবহন প্রতিষ্ঠানের, নিজস্ব কর্মীসহ বিভিন্ন মানুষের বকেয়া দিতে না পারার নতুন নতুন অভিযোগ প্রতিদিনই আসছে।

প্রায় ১১৬ কোটি টাকা পাচারের অভিযোগ এনে ই-কমার্স কোম্পানি ধামাকার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

গ্রাহকের শতকোটি টাকা ধরে রাখার অভিযোগের মুখে রয়েছে আলাদিনের প্রদীপ; রিফান্ডের নামে নিজস্ব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্টে টাকা সরানোর অভিযোগও তাদের বিরুদ্ধে আসছে।

এসব কোম্পানির উদ্যোক্তারা এখন আর ফোন ধরেন না। তবে মাঝে মধ্যে ফেইসবুক লাইভে এসে তারা গ্রাহকদের বিভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন।

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...