
চুল হলো মানুষের সামগ্রিক সৌন্দর্যের একটা অংশ। মেয়েরা চুলের সৌন্দর্য বজায় রাখতে বেশ সচেতন থাকেন। অনেক পুরুষও চুলের ব্যাপারে যত্নশীল। পুরুষেরাও চায় না চুল পড়ে যাক। কিছু পুষ্টিকর খাবার খেলে চুলের স্বাস্থ্য ঠিক থাকে, উজ্জ্বলতা বাড়ে ও চুল পড়া বন্ধ হয়। এখানে চুলের পাঁচটি উপকার সাধনে পাঁচটি খাবারের গুরুত্ব সম্পর্কে বলা হলো।
* চুলের বৃদ্ধির জন্য যা খাবেন: দুগ্ধজাত খাবার
ক্যাসেইন ও হুইয়ের মতো প্রোটিন পাওয়ার সহজ উপায় হলো ডায়েটে পনির ও দইয়ের অন্তর্ভুক্তি। চুলের বেশিরভাগ গঠন প্রোটিন দিয়ে হয় বলে এসব মাইক্রোনিউট্রিয়েন্ট চুলের বৃদ্ধি ও মজবুত উভয়ের জন্য দরকার।
* চুল পড়া বন্ধ করতে যা খাবেন: তৈলাক্ত মাছ
তৈলাক্ত মাছে ওমেগা ৩ এর মতো ফ্যাটি এসিড থাকে, যা চুল পড়া ধীর করতে পারে। তৈলাক্ত মাছে সুস্থ চুলের জন্য আরো দুটি সহায়ক পাবেন: আয়রন ও ভিটামিন বি১২। আয়রন চুলের গ্রন্থিতে সঞ্চিত হয় ও প্রয়োজনীয় শারীরিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। শরীরে আয়রনের ঘাটতি হলে চুলও পরিণামে ভুগে।
* চুলের পুরুত্ব বাড়াতে যা খাবেন: গোটা শস্য
গোটা শস্যে জিংক, বি ভিটামিন ও আয়রন পাবেন। চুলের স্বাস্থ্যের অন্যতম সহযোগী হলো জিংক। জিংক সেসব হরমোনকে নিয়ন্ত্রণ করে যা চুলের পুরুত্ব বাড়াতে সরাসরি প্রভাব ফেলে।
* চুলে খুশকি প্রতিরোধে যা খাবেন: আখরোট বাদাম
স্কাল্প তথা মাথার ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ মিনারেল হলো সেলেনিয়াম। আখরোট বাদামে প্রচুর সেলেনিয়াম পাওয়া যায়। আখরোটের সেলেনিয়াম স্কাল্পের শুষ্কতা ও খুশকির ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে, জিংকও মাথাকে খুশকিমুক্ত রাখতে সাহায্য করে। তাই সপ্তাহে অন্তত দুইবার মাছ খাওয়ার কথা বিবেচনা করতে পারেন।
* চুলের উজ্জ্বলতা বাড়াতে যা খাবেন: গাজর
গাজর চোখকে যেমন সুস্থ রাখে, তেমনি চুলকে উজ্জ্বল করতেও কাজ করে। এর জন্য ধন্যবাদ পাবে গাজরের ভিটামিন এ। গাজর চুলে প্রাকৃতিক তেলের ভারসাম্য বজায় রেখে ও স্কাল্পের স্বাস্থ্য বাড়িয়ে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন এ ও ক্যারোটিনয়েড সমৃদ্ধ খাবার চুল ও ত্বককে সূর্যের ক্ষতি থেকেও রক্ষা করতে পারে। ভিটামিন এ এর আরো কিছু উৎস হলো- টমেটো, পালংশাক, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, কমলা ও খুবানি।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত