
সিলেটের গোলাপগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামাপুর এবং পঞ্চগড়ের সদর উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের আরও তিনটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার শাখা দুটি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং পঞ্চগড়ের শাখা উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি প্রবাসী কল্যাণ ব্যাংকের ২টি নতুন শাখার উদ্বোধন করেছেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘প্রবাসীদের সর্বোচ্চ সেবাদানে সরকার অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণের কথা চিন্তা করে প্রবাসী কল্যাণ ব্যাংক গঠন করেছিলেন। ১০ বছরেই ব্যাংকটি অনেক দূর এগিয়ে গেছে। বিশেষায়িত থেকে এখন এটি একটি তফসিলি ব্যাংকে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেবাদান সহজ করতে দেশের প্রতিটি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে।’
মন্ত্রী সবাইকে বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম্য ঠেকাতে সচেতন হওয়ার আহ্বান জানান। শ্রম অভিবাসনে দালালদের নির্মূল বা আইনের আওতায় আনতে পারলে এক্ষেত্রে প্রতারণা ও হয়রানি অনেকাংশে কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলায় পার্শ্ববর্তী ৬টি উপজেলার মানুষ উপকৃত হবে। এছাড়াও বিদেশ গমনেচ্ছু কর্মীদের কল্যাণে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এরপর দুপুর একটায় রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি পঞ্চগড় সদরে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন করেন।
এ নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মোট শাখা দাঁড়ালো ৮৯টি। ভার্চুয়াল এই উদ্বোধন অনুষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থানে দেশের উত্তরাঞ্চল পিছিয়ে আছে। এই জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এতে দক্ষ জনশক্তি বৃদ্ধি পাবে এবং এসব এলাকার জনগণ কাজের উদ্দেশ্যে বিদেশ গমনে উৎসাহী হয়ে উঠবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক। এতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্ল্যা, আব্দুল মান্নানসহ মন্ত্রণালয় ও প্রবাসী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ১র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ২আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৩কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৪বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৫কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ৮এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ৯এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- ১০৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত