
করোনা মাহমারীতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের রপ্তানিমুথী শিল্প প্রতিষ্ঠানগুলো। ক্ষতি মোকাবেলা করে উৎপাদনের ধারা গতিশীল রাখতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। তিন বছর মেয়াদী এই ঋণ সেবা গ্রহণে সুবিধা বাড়িয়ে নিদের্শনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে করে তিন বছরের যে কোন সময়ে একাধিক বার ঋণ সেবা পাবে গ্রাহক, যা পূর্বে মাত্র এক বছর নির্ধারিত ছিল।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সুবিধা বাড়িয়ে এক নিদের্শনা জারি করে।
এতে বলা হয়, একজন গ্রাহককে তহবিলের ৩ বছর মেয়াদকালে এই তহবিলের আওতায় একাধিকবার বিভিন্ন মেয়াদে ঋণ বিতরণ করা যাবে। গ্রাহক পর্যায়ে ঋণের মেয়াদ যাই হোক না কেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক সর্বোচ্চ ১৮০ দিন মেয়াদে অংশগ্রহণকারী ব্যাংককে পুনঃঅর্থায়ন করা হবে যা মেয়াদ শেষে সুদসহ এককালীন পরিশোধযোগ্য হবে।
জানা যায়, করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহকে প্রি- শিপমেন্ট ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ৩ বছর মেয়াদী ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়। পূর্বে এই তহবিলের আওতায় গ্রাহককে সর্বোচ্চ এক বছর মেয়াদে ঋণ সুবিধা দেওয়ার নিদের্শনা দেওয়া হয়। তহবিলের মেয়াদ এক বছর অতিক্রম হওয়ায় অনেক গ্রাহক তহবিলের আওতায় ঋণ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুজ্জীবিতকরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনে গতিশীলতা আনয়নে তহবিলের লক্ষ্য অর্জনে বাধাগ্রাস্ত হতে পারে।
তাই ‘‘প্রি শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন স্কীম’’ এর বাস্তবায়নে অগ্রগতি বজায় রাখার মাধ্যমে দেশের রপ্তানি কার্যক্রম অব্যাহত রেখে বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতিতে গতিশীলতা আনয়নের লক্ষ্যে তহবিলের নীতিমালায় এই পরিবর্তন আনা হয়।
এছাড়া এই তহবিল সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সার্কুলার জারি করা হয়।
- ১ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ২চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৩কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ৪শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৫আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৬সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৭দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ৮গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত
- ৯ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন
- ১০বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ১০বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত