প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১ ২:৫৮ পিএম

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সঙ্গে ভাতা বিতরণবিষয়ক একটি চুক্তি সই হয়েছে। চুক্তির ফলে এখন থেকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও অন্যান্য ভাতাভোগীরা নগদের মাধ্যমে তাদের ভাতা তুলতে পারবেন।

সম্প্রতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে চুক্তিটি সম্পাদিত হয়। এসময় নগদের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ডা. দিলীপ কুমার ঘোষ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস, নগদের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স কাওসার সওকত আলী ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স আসমা আলমগীর উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আগের মতো ম্যানুয়ালি ভাতা বিতরণ করতে হবে না। এখন থেকে স্বল্প খরচে ও কম সময়ে ডিজিটালি ভাতাভোগীদের কাছে তাদের ভাতা পৌঁছে যাবে নগদের মাধ্যমে।

চুক্তি সম্পর্কে নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘নগদ’ সরকারি বিভিন্ন সেবা ও প্রতিষ্ঠানের সঙ্গে শুরু থেকে কাজ করছে। রাষ্ট্রের একটি সেবা হিসেবে আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপসচিব ডা. দিলীপ কুমার ঘোষ বলেন, মঠ-মন্দির, পুরোহিত, শিক্ষা বৃত্তি, সামাজিক নিরাপত্তা ভাতাসহ প্রতিবছর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রায় ৫ থেকে ৮ কোটি টাকা বিতরণ করা হয়। এই বিতরণ পক্রিয়া একটি সময়সাপেক্ষ ব্যাপার। নগদের সঙ্গে এই চুক্তির ফলে আমরা সেই সময় কমাতে পারবো। তাছাড়া নগদের মাধ্যমে খরচ কম হওয়ায় আমাদের অনেক অর্থ বেঁচে যাবে, যা দিয়ে আমরা ভাতাভোগীদের সংখ্যাও বাড়াতে পারবো।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকে অভিযোগ ঋণ জালিয়াতির অভিযোগ করে সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...