
ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক ঘোষিত ফিফা বর্ষসেরা গোলরক্ষক লেভ ইয়াসিন এওয়ার্ডের সংক্ষিপ্ত ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী ২৯ নভেম্বর ব্যালন ডি অর পুরস্কারের পাশাপাশি ঘোষণা করা হবে সেরা গোলরক্ষকের নাম।
১০ জনের সংক্ষিপ্ত তালিকায় সর্বোচ্চ চারজন রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে। এছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে দুই, স্প্যানিশ লা লিগা থেকে দুই, ইতালিয়ান সিরি আ থেকে এক ও জার্মান বুন্দেসলিগা থেকে সুযোগ পেয়েছেন একজন গোলরক্ষক।
একমাত্র ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই থেকে রয়েছেন দুজন গোলরক্ষক। তারা হলেন কেইলর নাভাস ও জিয়ানলুইজি ডনারুম্মা। তবে ডনারুম্মা মূলত এসি মিলান ও ইতালি জাতীয় দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্সের কারণে এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েছেন।
অবাক করার মতো বিষয় হলো ইংলিশ ক্লাব লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের জায়গা হয়নি এ তালিকায়। ব্রাজিলের আরেক গোলরক্ষক এডারসন মোরায়েস রয়েছেন পুরস্কার জেতার দৌড়ে।
গত দুই বছরে অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই তালিকায় নাম তুলে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার পুরস্কার জেতার সম্ভাবনা হয়তো কম। তবে ক্রমাগত উন্নতির ছাপ রেখেই নিজেকে সেরা দশে এনেছে মার্টিনেজ।
লেভ ইয়াসিন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা
জিয়ানলুইজি ডনারুম্মা (প্যারিস সেইন্ট জার্মেই/ইতালি), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি/ব্রাজিল), ক্যাস্পার স্মাইকেল (লিস্টার সিটি/ব্রাজিল), এডুয়ার্ড মেন্ডি (চেলসি/সেনেগাল), থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), কেইলর নাভাস (প্যারিস সেইন্ট জার্মেই/কোস্টারিকা), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ/জার্মানি), ইয়ান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ/স্লোভেনিয়া) ও সামিন হ্যান্ডানোভিচ (ইন্টার মিলান)।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৩ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৪সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৬সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৭ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৮ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ৯বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১০হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত