
২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সবশেষ বর্ষসেরা পুরস্কারজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, জুভেন্টাস উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি।
পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এই তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
তবে গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও সেরা তিনে জায়গা পাননি নেইমার জুনিয়র।
প্রসঙ্গত, আগামী ১৭ ডিসেম্বর ফিফার ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা হবে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। এর আগে, গত ২৫ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা।
বিশেষজ্ঞ প্যানেলের রায়ে তৈরি ওই তালিকায় মেসি, রোনালদো এবং লেভানডভস্কি ছাড়াও ছিলেন কেভিন দে ব্রুইনে, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সার্জিও রামোস, মোহামেদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভার্জিল ফন ডাইক।
মনোনীতদের তালিকা
বর্ষসেরা ফুটবলার (পুরুষ)
– রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন/পোল্যান্ড)
– লিওনেল মেসি (বার্সেলোনা/ আর্জেন্টিনা)
– ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)
বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ)
– আলিসন বেকার (লিভারপুল/ ব্রাজিল)
– মানুয়েল নয়্যার (বায়ার্ন/ জার্মানি)
– ইয়ান অবলাক (অ্যাতলেটিকো/ স্লোভেনিয়া)
বর্ষসেরা কোচ (পুরুষ)
– হান্সি ফ্লিক (বায়ার্ন/জার্মানি)
– ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল/জার্মানি)
– মার্সেলো বিয়েলসা (লিডস/আর্জেন্টিনা)
বর্ষসেরা খেলোয়াড় (নারী)
– লুসি ব্রোঞ্জ (লিওঁ/ ম্যান সিটি/ ইংল্যান্ড)
– পেরনিল হার্ডার (ভলফসবুর্গ/ চেলসি/ ডেনমার্ক)
– ওয়েনডি রেনার্ড (লিওঁ/ ফ্রান্স)
বর্ষসেরা গোলকিপার (নারী)
– সারা বুহাদ্দি (লিওঁ/ ফ্রান্স)
– ক্রিস্টিয়ান এন্ডলার (পিএসজি/ চিলি)
– অ্যালিসা নেহের (শিকাগো/ যুক্তরাষ্ট্র)
বর্ষসেরা কোচ (নারী)
– এমা হায়েস (চেলসি/ ইংল্যান্ড)
– জাঁ-লুক ভাসো (লিওঁ/ ফ্রান্স)
– সারিয়া ভাইগমান (হল্যান্ড জাতীয় দল)
পুসকাস (বর্ষসেরা গোল)
জর্জিয়ান দে আরাসকেতা (ফ্ল্যামেঙ্গো/উরুগুয়ে)
সন হিউং মিন (টটেনহাম/দক্ষিণ কোরিয়া)
লুইস সুয়ারেজ (বার্সেলোনা/অ্যাতলেটিকো/উরুগুয়ে)
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত