
দেশে সুতার দাম নিয়ন্ত্রণে রাখতে নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশেনের (বিজিবিএ) সভাপতি কাজী ইফতেখার হোসাইন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ দাবি জানান।
বিজিবিএ সভাপতি বলেন, বর্তমানে জাহাজের ভাড়া অনেক বেশি। সেটা সহনীয় পর্যায়ে নামাতে হবে। এজন্য আমরা অন্তঃমন্ত্রণালয়ে আলাপের প্রস্তাব দিয়েছি। এ নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক মহামারির পর পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। এ খাতের ঘুরে দাঁড়ানো যাতে সাসটেইন করা যায়, সে বিষয়ে কর্মপন্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি সচিবকে। সংশ্লিষ্টদের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে তারা কাজ করবেন বলে আশা করছি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বস্ত্র) মোহাম্মদ আবুল কালাম ও বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক নুরুজ্জামান, বিজিবিএর ভাইস প্রেসিডেন্ট আনোয়ার শহিদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ট্রেজারার ফেরদৌস আহমেদ।
- ১মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ২মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৩জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৪দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৫হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৬বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৭অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৮বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৯পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ১০শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত