
করোনা ধাক্কা সামাল দিতে গিয়ে নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের জীবন চরম সংকটে পড়েছে। ঠিক সেই মুহূর্তে নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবনে কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। লাগামহীন বাড়ছে সবজির দাম।
শিমের কেজি ২শ টাকা। গাজর-টমেটোর কেজি দেড়শ ছুঁইছুঁই। এখনও একশর বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সেঞ্চুরির পথে উস্তা-করলাও। আলু-পেঁপে বাদে কোনো সবজি নেই অর্ধশতকের নিচে। অর্থাৎ বেশিরভাগ সবজির দামই ৫০ টাকার উপরে।
ক্রেতারা বলছেন, সবজির বাজারে আগুন। কোনো কারণ ছাড়াই বাড়ছে সবজির দাম। খুচরা ব্যবসায়ীরাও বলছেন, সবজির দাম বাড়ায় বেচা-কেনা কম। তাই ব্যবসাও কমেছে।
রাজধানীর বাজারগুলোতে, কেজিপ্রতি শিম বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। অথচ বুধবারও শিমের কেজি ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। একইভাবে ৬০ কেজিতে বিক্রি হওয়া ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। উস্তা বিক্রি হচ্ছে ৮৫-৯০ টাকা কেজিতে আর করলা বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকা কেজিতে। বরবটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কোনো কোনো বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৯০ টাকায়ও। বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৭০ টাকায়, পটল, মূলা-শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, টমেটো-গাজর প্রতি কেজি ১৪০ টাকায়, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের মধ্যে লালশাক, পুঁইশাক, লাউ ও কলমি শাক ১০ টাকা আঁটি থেকে ৩০ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে।
দাম নিয়ে হতাশা প্রকাশ করেন মধ্যবাড্ডা বাজারে সবজি কিনতে আসা হামিদুর রহমান। তিনি বলেন, সব সবজির দাম বাড়তি। তাই সবজির দাম বলারও সাহস পাচ্ছি না। পকেট ভর্তি টাকা নিয়েও ব্যাগ ভরা যায় না সবজি দিয়ে।
এ বাজারের খুচরা ব্যবসায়ী মুরাদ বলেন, কারওয়ান বাজারে গিয়ে দেখি শিম, টমেটো, করলা, পটলসহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে। তাই নতুন করে সবজি আনি নাই। আমিই শুধু না, এ বাজারের কেউই সবজি আনে নাই, সবাই মুলা আনছে বিক্রির জন্য।
রামপুরা কাঁচা বাজারে আসা ক্রেতা আলাওল বলেন, মাছ-মাংসসহ নিত্যপণ্যের কথা না হয় বাদই দিলাম। এখন সবজিও খেয়ে থাকতে পারব না। কারণ সবজির বাজারে আগুন লেগেছে। ৩০ টাকার সবজির দাম এখন ৫০ টাকা।
রামপুরা কাঁচা বাজারের সবজি বিক্রেতা এনায়েত উল্লাহ বলেন, এবার বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের কারণে দেশের উত্তরাঞ্চলের অনেক সবজি নষ্ট হয়েছে। তাই চাহিদার তুলনায় সবজির কম আসছে বাজারে। তাতে সবজির দাম বাড়ছে।
তিনি জানান, শীতের নতুন সবজি ওঠার আগ পর্যন্ত দাম এমন বেশিই থাকবে। খেতের শেষ ফসল এগুলো, তাই চাহিদার তুলনায় ঘাটতি আছে।
- ১মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ২মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৩জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৪দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৫হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ৬বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৭অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৮বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৯পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ১০শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত