
আমদানির জোয়ার ও প্রবাসী আয়ের ভাটায় আবারও বেড়েছে ডলারের দাম। গত দুদিনে ডলারের দাম বেড়েছে আরও ছয় পয়সা।
এর মধ্যে সোমবারই (১ নভেম্বর) বেড়েছে ৪ পয়সা। আর খোলা বাজারে গত কয়েক দিন ধরে বিক্রি হচ্ছে ৯১ টাকা পর্যন্ত।
আমদানির জোয়ার ও প্রবাসী আয়ের ভাটার কারণে দিন দিন ডলার সংকট প্রকট হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।
বাংলাদেশ ব্যাংক বলছে, আট কর্মদিবস স্থির থাকার পরে আবারও বাড়ছে ডলারের দাম। রোববার ও সোমবার বেড়েছে ছয় পয়সা। সোমবারই বেড়েছে চার পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে ৮৫ টাকা ৬৭ পয়সায়। দুদিন আগেও বিক্রি করতো ৮৫ টাকা ৬১ পয়সায়। আর নগদ ডলার বিক্রি হচ্ছে প্রায় ৯১ টাকায়।
এদিকে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে প্রবাসী আয়। অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৬৪৭ মিলিয়ন ডলার। মহামারির কারণে আমদানি কমে যাওয়ায় এবং বৈধপথে প্রবাসী আয় বাড়ায় ডলারের দাম অনেকটা নিয়ন্ত্রিত ছিল।
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত





পাঠকের মতামত