
মহামারি করোনা চিকিৎসার জন্য মুখে খাওয়ার ট্যাবলেট ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। প্রথম ধাপে অনুমোদন পলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।তারপর স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
মঙ্গলবার (৯ নভেম্বর) অনুমোদন পাওয়ার কথা রয়েছে ইনসেপটা, এসকে অ্যান্ড এফ এবং জেনারেলসহ আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এ অনুমোদন দেওয়া হয়েছে। যে প্রক্রিয়ায় এর আগে করোনা রোগীর চিকিৎসার জন্য রেমিডিসিভির উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থাৎ ইউএস এফডিএ যেহেতু করোনার চিকিৎসায় অনুমোদন প্রদান করেছে তাই জরুরি ব্যবহারের জন্য আমরাও অনুমোদন দিয়েছি।
মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শার্প অ্যান্ড ডোহম (এমএসডি) এবং রিজব্যাক বায়োথেরাপটিকসের ‘মলনুপিরাভির’ করোনা চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের অনুমোদন দেয়। যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে।
সম্প্রতি যুক্তরাজ্য সরকার করোনা চিকিৎসায় এই মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। এরপরই মূলত দেশে এই ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।
- ১ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় মেটা, স্থানীয় অবকাঠামো স্থাপনের আশ্বাস
- ৩চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- ৪হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৫ময়মনসিংহে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- ৬এক বছরে পুঁজিবাজারে লেনদেনের গতি বেড়েছে ৪ গুণের বেশি
- ৭ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে বাংলাদেশিদের, কমেছে বিদেশিদের
- ৮সচিবালয়ে বিএনপির কোনো বৈঠক হয়নি : গয়েশ্বর
- ৯চাঁদপুরে স্বর্ণব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- ১০জেনিথ ইসলামী লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৫শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৬ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৭শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৮বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৯বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ১০গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে





পাঠকের মতামত