সিরাজগঞ্জে র‌্যাবের অভিযান

১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ​

জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬ ৪:২২ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অভিযান চালিয়ে ১৯৫৮ পিস ইয়াবাসহ মো. মোস্তাক আহমেদ (৫৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।​

আজ রোববার (৯ আগস্ট ২০২৬) ভোরে সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশ থেকে তাকে আটক করা হয়।​ র‌্যাব-১২ এর সদর কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ১৯৫৮ পিস ইয়াবাসহ ওই কারবারিকে হাতেনাতে ধরা হয়।​

গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।​ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করে আসছিলেন।​

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত দেশ গড়তে র‌্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের সেমিনার দুর্গম চরাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিতের তাগিদ

নদী-নালা, খাল-বিল আর দুর্গম চরাঞ্চল পেরিয়ে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কুড়িগ্রামে এখনো বড় ...