
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৯ টি বিভাগের মধ্যে ৯ টি বিভাগেই নেই কোন অধ্যাপক। বিভিন্ন সময় প্রভাষক এবং সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হলেও অধ্যাপক পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৯ টি বিভাগ রয়েছে। এর মধ্যে ১০ টি বিভাগে অধ্যাপক রয়েছেন ১৯ জন। বাকী ৯টি বিভাগে কোন অধ্যাপক নেই। ফলে অভিজ্ঞ শিক্ষকের কৌশলী পাঠদান, ভালো মানের গবেষণা শেখাসহ নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে মোট ২৫২ জন শিক্ষক রয়েছেন। এরমধ্যে ১৯ জন অধ্যাপকের পাশাপাশি সহযোগী অধ্যাপক রয়েছেন ৫৮ জন, সহকারি অধ্যাপক ১০৮ জন এবং প্রভাষক রয়েছে ৬৭ জন। অধ্যাপকের সংখ্যা কম হওয়ায় বিভিন্ন সময় খণ্ডকালীন অধ্যাপক এনে বিভিন্ন বিভাগে শিক্ষাকার্যক্রম চালিয়ে নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার থেকে জানা জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের নৃবিজ্ঞান বিভাগ, প্রত্নতত্ব বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কোনো অধ্যাপক নেই। তবে অর্থনীতি বিভাগে দুইজন, লোকপ্রশাসন বিভাগে অধ্যাপক আছেন মাত্র একজন। কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে একজন, বাংলা বিভাগে দুইজন অধ্যাপক রয়েছেন।
অন্যদিকে, ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা বিভাগে দুই জন, হিসাববিজ্ঞান বিভাগে দুইজন, মার্কেটিং বিভাগে একজন অধ্যাপক থাকলেও ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে কোনো অধ্যাপক নেই। বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগে দুইজন, পদার্থবিজ্ঞান বিভাগে একজন ও গণিত বিভাগে একজন অধ্যাপক থাকলেও পরিসংখ্যান বিভাগ, ফার্মেসি বিভাগে কোনো অধ্যাপক নেই।
প্রকৌশল অনুষদের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ এবং আইন অনুষদের আইন বিভাগেও নেই কোনো অধ্যাপক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধ্যাপকের ভূমিকা অনস্বীকার্য। গবেষণা কাজে অধ্যাপকদের অভিজ্ঞতা বেশি থাকায় শিক্ষার্থীদের গবেষণা সম্পর্কে নতুন জ্ঞানের ক্ষেত্র তৈরি হয় এবং শিক্ষার্থীরা ভালো মানের জার্নাল বের করতে পারে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকায় কৌশলী পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমরা অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে থাকি। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থেকে আবেদন আসে না। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যারা যোগ্যতা পূরণ করে তাদেরকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।’
- ১থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৩কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৪সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৫কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ৬ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৭নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক
- ৮ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ৯স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ১০দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত