প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২ ১১:৫০ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস পিএলসি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আড়াই কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারকের ৫ নং অনুচ্ছেদ এবং ৪ ও ৫৩ নং আর্টিকেল সংশোধন অনুমোদিত মূলধন বাড়াতে পারবে।

তাছাড়া ওষুধ-রসায়ন খাতের এই কোম্পানির পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এমবি ফার্মা। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারকে ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...

বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মঙ্গলবার শেয়ার লেনদেন চালু হবে। ডিএসই সূত্রে ...

বে লিজিংয়ের সোমবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...