
সাভারের আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক।
এর আগে বৃহস্পতিবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার আকন্দপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ইয়াসিন (৩০), গাইবান্দা জেলার পলাশবাড়ী থানার গুর্জ বিষ্ণুপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে হাসান (৩৪), বাগেরহাট জেলার চিতলমারী থানার শ্যামপাড়া গ্রামের মৃত লিয়াকত আলী খানের ছেলে বাদল খান (২৮), মাগুরা জেলার সদর থানার ভাটপাড়া গ্রামের সরোয়ার বিশ্বাসের ছেলে রুবেল হোসেন (২৬), নওগাঁ জেলার পুর্শা থানার কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে হাবিল (২৫), আশুলিয়ার চাকলগ্রাম পশ্চিমপাড়া এলাকার নূর ইসলামের ছেলে মিলন মাহমুদ (৩২), একই থানার জিরাবো পূর্বপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদ হাসান (৩৫), হাজী জিল্লুর রহমানের ছেলে জামাল হোসেন (৩০), জামগড়া এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে কাউসার মোল্লা (৩৪) ও ভাদাইল পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং সাভারের রেডিও কলোনী উত্তর জামসিং এলাকার তাঁরা ইসলামের ছেলে স্বাধীন ইসলাম রিপন (২৩)।
পুলিশ জানায়, সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনে ও রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেপ্তার করা হয়। যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। আগামিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিএইচ
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত