
চলমান বিপিএলে হারের বৃত্তে আটকে পড়েছিল গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স। মাশরাফীর নেতৃত্বে প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতে হেরেছে তারা। নিজেদের ষষ্ঠ ম্যাচে মাশরাফীর পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিথুন। নতুন অধিনায়কের অধীনে জয়ের দেখা পেয়েছে সিলেট। এই ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানের হারিয়েছে মিথুনের দল।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ঢাকাকে ১৪৩ রানের লক্ষ্য দেয় সিলেট স্ট্রাইকার্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে ঢাকা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ইনিংসে দ্বিতীয় ওভারে রিচার্ড এনগাভারার বলে বোল্ড আউট হন নাঈম শেখ। ৬ বলে ২ রান করেন এই বাঁহাতি ওপেনার। এরপর ৯ বলে ১৩ রান করে এনগাভারার দ্বিতীয় শিকার হন সাইম আইয়ুব। লেগ বিফোরে কাঁটা পড়েন এই পাকিস্তানি ব্যাটার।
এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রোস। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ১৯ বলে ১৭ রান করে সাইফ রান আউট হলে, ১৮ বলে ২০ রান করে রাজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অজি ব্যাটার রোস। ৯ বলে চার রান করে ইরফান শুক্কুর।
সপ্তম উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হাসান সৈকতকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন গুলবাদিন নাইব। তবে পিচে থিতু হতে পারেননি সৈকত। ১৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার।
গুলবাদিন নাইব ১৮ বলে ১২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে রাজধানীর দলটি। এরপর আরাফাত সানি (২) ও শরিফুল ইসলাম (৫) আউট হলেও ব্যাট চালাতে থাকেন তাসকিন আহমেদ। শেষ ওভারের চার বলে তাসকিন ১৫ রান তুললেও হার এড়াতে পারে ঢাকা।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলতে পারে তারা। এতে ১৫ রানের জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ১১ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন তাসকিন আহমেদ। ৬ বলে ৭ রান করে উসমান কাদিরও।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন রিচার্ড এনগারাভা। দুই উইকেট শিকার করেন রেজাউর রহমান রাজা। এ ছাড়াও নাইম হাসান ও বেনি হাওয়েল একটি করে উইকেট নেন।
এএ
- ১বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ২ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ৩এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৮শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৯শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত