প্রকাশিত: মে ১৮, ২০২২ ১০:৪৭ এএম

বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়ে ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানলেন বিদ্যুৎ কর্মী রুবেল শেখ (২৫)। গতকাল মঙ্গলবার(১৭মে)  ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রুবেল শেখ ফরিদপুরের সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মো. শাহেব শেখের। তিনি অবিবাহিত। তিন ভাই-বোনের মধ্যে রুবেল ছিলেন মেজো।

উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. খায়রুজ্জামান নিহতের পরিবারের রবাদ দিয়ে সাংবাদিকদের জানান, রুবেল পাশের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ পল্লী বিদুৎ কেন্দ্রে লাইন শ্রমিক হিসেবে কাজ করতেন।

গত বৃহস্পতিবার (১২ মে) সকালে তিনি বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। রুবেলের বাম হাতসহ শরীরের বিভিন্নস্থান পুড়ে গিয়েছিল।

তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ছয় দিন ঢাকা মেডিকেলে হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সে মারা যান রুবেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পল্লী বিদ্যুতের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বলেন, এটি একটি শোকাবহ ঘটনা। রুবেল এ কাজে নতুন। অভিজ্ঞ লাইনম্যান ভুল করায় বিদ্যুৎ এর সার্টডাউন না দেওয়ায় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, যার গাফিলতিতে এ ঘটনা ঘটেছে ওই লাইন ম্যানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতের পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...