
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বিগত যে তত্ত্বাবধায়ক সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) ছিল, তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি মূলত অভিজ্ঞতার অভাবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনদিনের সফরে নিজ জেলা ভোলায় আসার পর ভোলা সার্কিট হাউজে স্পিকারকে গার্ড অব অনার দেওয়া হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রফেসর ইউনূস ভালো লোক, পৃথিবীর বিখ্যাত লোক। কিন্তু তাদের পক্ষে মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গেছে।
স্পিকার আরও বলেন, বিগত সরকারের লিগেসি হিসেবে কিছু বিষয় রয়ে গেছে, এর মধ্যে একটি হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারেন না।
সংবিধান পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধিরা। জনগণ যাদের ভোট দিয়ে বানাবেন তারা দেশের ভাগ্য নির্ধারণ করবেন। তারা (অন্তর্বর্তী সরকার) কিছু উদ্ভট নিয়ম করে গেছে যে ব্যক্তির নির্দেশে অটোমেটিক্যালি সংবিধান পরিবর্তন হয়ে যায়।
স্পিকার সাম্প্রতিক হামের প্রার্দুভাবের বিষয়ে বলেন, হামের টিকা না দেওয়ায় বহু মানুষ জীবন দিয়েছেন। অদক্ষ লোকের হাতে ক্ষমতা পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়। তারা নিরপেক্ষ সরকার ছিল, চেষ্টা করেছে, কিন্তু অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বলেন, অবশেষে তাদের একটা কৃতিত্ব দিই, তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্রাকে উঠেছে দেশ। আশা করব, এ রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে, জাতি সমৃদ্ধ হবে।
স্পিকার আরও বলেন, সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সংসদেও তারা বলেছে, জুলাই সনদ বাস্তনায়ন করবে। কয়েকটি বিষয়ে বিএনপি নোট-অব ডিসেন্ট দিয়েছে। জনগণ তাদের রায় দিয়েছে, সুতরাং জুলাই সনদেও লেখা রয়েছে, যে রাজনৈতিক দল নোট-অব ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেড পায়, তারা নোট-অব ডিসেন্টকে কার্যকর করতে পারবে।
মূলত আমি দেখতে পাই, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছু আছে, সেটি রাজনৈতিক কূটচাল ও অন্যকে ডাউন করার চেষ্টা আছে। আমার মনে হয়, বিরোধী দল ও সরকারি দল একটা সমঝোতায় উপনীত হতে পারবে। যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হয়। উভয় দলই চায় এ দেশে যেনো আবার মাফিয়া তন্ত্র প্রত্যাবর্তন না করতে পারে। সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের। দেশে যেহেতু নির্বাচিত সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধনের। অন্য কারোর এ অধিকার নাই। তার মধ্যে জনগণও কয়েকটি বিষয়ে স্পষ্ট ম্যান্ডেড দিয়েছে।
সুতরাং আমি আশা করবো সরকারি দল ও বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করবে।
বিএইচ
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত