
নন-পারফর্মিং লোন (এনপিএল) কমানোর জন্য অর্থ আদায় সংক্রান্ত ডেডিকেটেড কোর্ট জরুরি বলে মন্তব্য করেছেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান।
তিনি বলেন, ব্যাড লোন আদায়ের জন্য ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে ক্লায়েন্টও মামলা করে। এতে দীর্ঘ সূত্রিতা তৈরি হয়। বিষয়টি সহজে এবং দ্রুত করার জন্য অর্থ সংক্রান্ত আলাদা কোর্ট থাকলে এনপিএল কমাতে সহযোগিতা করতো।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত “এনপিএল ইন ব্যাংক অফ বাংলাদেশ: ম্যাক্রো ইকোনোমিক অ্যান্ড ব্যাংকস স্পেসিফিক পারসপ্রেক্টিভ” শীর্ষক অনলাইন সেমিনারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আতাউর রহমান প্রধান বলেন, সিকিউরিটি নিয়ে লোন দিয়ে তা বিক্রি করে লোনের টাকা আদায় হয়েছে তার সংখ্যা খুবই কম। এটার জন্য অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আবার সিকিউরিটির সম্পতি বিক্রি করাও অনেক কঠিন। কারণ এসব সম্পতি নিয়ে ঝামেলা থাকে বলে সাধারণ মানুষ তা কিনতে চান না।
ক্লাসিফাইড লোন বেড়ে যাওয়ার বড় কারণ ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮০ সালের পরে দেশে বেসরকারি ব্যাংকের কার্যক্রম শুরু হলে তারা ভালো ক্লায়েন্টদের নিয়ে প্রতিযোগিতায় নামে। এতে অনেক সময় ক্লায়েন্টের সক্ষমতার চেয়ে বেশি লোন দেয়া হয়েছে। সময়ের পরিক্রমায় সে লোনই ক্লাসিফাইড হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. মনিরুজ্জামান।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক মো. আখতারুজ্জামান পিএইচ.ডি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. হুমায়ূন কবির, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ ওয়াসেক মো. আলী।
সঞ্চালনা করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক আশরাফ আল মামুন পিএইচডি।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত