
অস্ট্রেলিয়ার দেশজুড়ে শত শত মানুষ রাস্তায় নেমে করোনাভাইরাস প্রতিরোধে জারি সরকারি লকডাউন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় সরকারি নির্দেশ অমান্যের দায়ে কয়েখ ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিবিসির রোববারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ায় করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে পরিচিত মেলবোর্নে প্রায় তিনশ মানুষ শহরের চারদিকে গত এক মাস ধরে জারি কঠোর লকডাউন নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ ছাড়া সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড এবং পার্থের মতো বড় বড় শহরগুলোতেও বিক্ষোভ করেছেন লকডাউন বিরোধী মানুষজন।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী মেলবোর্নে বিক্ষোভকারীদের ‘স্বাধীনতা’ এবং ‘মানবাধিকার গুরুত্বপূর্ণ’ এমন বিভিন্ন স্লোগান দেন। নগর পুলিশ জানিয়েছে, লকডাউন নিষেধাজ্ঞা না মানায় শহরজুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা ছাড়াও আরও দেড় শতাধিক মানুষকে এ নিয়ে জরিমানা করা হয়েছে।
বাকি শহরগুলোতেও লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন বিরোধী বিক্ষোভ থেকে অনেককে গ্রেপ্তার ও জরিমানা করা হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার বলেন, দেশের আটটি রাজ্য ও অঞ্চলের মধ্যে সাতটি আগামী ডিসেম্বরে নিজেদের সীমান্ত ফের খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে।
এ ছাড়া তিনি আরও বলেছেন, নিউজিল্যান্ডের সঙ্গে ট্রাভেল বাবল শুরু হতে পারে। যাতে করে দেশের পর্যটন খাতে চাঙ্গা হলে ফের প্রাণ ফিরে পাবে অর্থনীতি। তবে ভ্যাকসিন না আসলে বছরের পর বছর জুড়ে এমন করেই জীবন যাপন করতে হতে পারে বলে দেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল কিছু দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। তবে গত দুই মাসে সেখানে আক্রান্ত তিনগুণ বেড়ে এখন ২৬ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে যে ৭৪৮ জন মারা গেছে এর মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে গত দুই মাসে। এ জন্য নতুন করে দেশটিতে জারি হয়েছে লকডাউন নিষেধাজ্ঞা।
- ১সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি
- ২দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- ৩চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৪রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৫জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৬কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৭জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৮পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৯‘লুটপাটে সহায়তাকারী’ আইএফআইসির এমডি মনসুর মোস্তফা বহাল তবিয়তে
- ১০চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত