
পরিত্যক্ত হয়ে যাওয়া নয় হাজার কোটি ডলারের একটি সাবমেরিন চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যা বলেছেন, এমন অভিযোগ তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোমে জি২০ সম্মেলনের পাশাপাশি অস্ট্রেলীয় সাংবাদিকদের তাৎক্ষণিক প্রশ্নের জবাবে এই অভিযোগ তোলেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার বাসিন্দাদের জন্য তার বিপুল শ্রদ্ধা ও বন্ধুত্ব রয়েছে। কিন্তু দুই দেশের এই শ্রদ্ধা পারস্পারিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘শুধু বলতে চাই যখন শ্রদ্ধা থাকবে তখন আপনাকে সত্যবাদী হতে হয় আর আপনাকে এই বোধের সঙ্গে সঙ্গতি এবং সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে হয়।’
পারমাণবিক সাবমেরিন কিনতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার চলা গোপন আলোচনার কথা প্রকাশ না করে স্কট মরিসন মিথ্যা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইমানুয়েল ম্যাক্রোঁ সরাসরি বলেন, ‘মনে হয় না, আমি জানতাম।’
ফরাসি প্রেসিডেন্টকে মিথ্যা বলার অভিযোগ অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানিয়েছেন, এই বছর প্যারিসে জি৭ সম্মেলনে সাক্ষাতের সময় ম্যাক্রোঁকে তিনি বলেছেন যে, প্রথাগত সাবমেরিন অস্ট্রেলিয়ার কৌশলগত স্বার্থ পূরণ করবে না বলে মনে করছেন। স্কট মরিসন দাবি করেছেন এলিসি প্রাসাদে তারা যখন সাক্ষাৎ করেন সেই পর্যায়ে তারা কোনও পক্ষের সঙ্গে কোনও আয়োজন সম্পন্ন করেননি।
স্কট মরিসন বলেছেন তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হতাশা বুঝতে পারছেন কিন্তু ফরাসি চুক্তি বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন পাওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে বলেও জানান তিনি।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত