প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১ ৮:৪৭ এএম

লা লিগায় কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ভায়োদোলিদকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এ নিয়ে টানা ৪ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্ধী অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। দু’দলের পয়েন্ট ব্যবধান এখন ৩।

২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। রিয়ালের জয়ের রাতে দিয়েগো সিমিওনের শিষ্যরা ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে ২-০ গোলে হেরেছে লেভান্তের বিপক্ষে।

রিয়াল গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করেছে কাসেমিরোর একমাত্র গোলে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার হেড থেকে এর আগে গোলের দু’টি সুযোগ হারালেও টনি ক্রুসের পাস থেকে ৬৫তম মিনিটে হেডেই ভায়োদোলিদের গোলরক্ষক জর্দি মাসিপকে পরাস্ত করেন।

এছাড়া রিয়ালের মারিয়ানো দিয়াজের দু’টি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ভায়োদোলিদও সুযোগ পেয়েছিল গোলের। তবে গোলরক্ষক থিবু কোর্তোয়া ফাবিয়ান ওরেয়ানা এবং সেইডি জাঙ্কোর দু’টি শট দুর্দান্তভাবে রুখে দিয়ে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...