
ত্বকের নানা সমস্যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো র্যাশ, ব্রণ, আঁচিল। র্যাশ আর ব্রণ থেকে মুক্তি মিললেও আঁচিল থেকে যেন সহজে মুক্তি নেই। ত্বকের ওপর মাংসের যে সামান্য টুকরো দেখা যায় সেটিই আঁচিল। ক্ষতিকর না হলেও এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
আঁচিল কেন হয়?
সাধারণত এক ধরনের ভাইরাসের কারণে আঁচিল হয়ে থাকে। এই ভাইরাসটির নাম হিউম্যান প্যাপিলোমা। ক্রমশ এর সংক্রমণের হার বাড়তে থাকে। যার ফলে বড় হয় আঁচিল। একেক জনের ক্ষেত্রে এর বৃদ্ধি একেক রকম হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটি খুব দ্রুত বড় হয়। আবার কারো ক্ষেত্রে খুব ধীর গতিতে বাড়ে।
অনেকে আঁচিল থেকে মুক্তি পেতে ওষুধ খেয়ে থাকেন। কিছু ঘরোয়া উপাদান আছে যা এই সমস্যা থেকে মুক্তি মেলাতে সাহায্য করে। এমন কিছু উপাদান সম্পর্কে চলুন জেনে নিই-
পেঁয়াজের রস
পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ। এটি বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজের রসের আঁচিল কমানোর ক্ষমতাও রয়েছে। পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে নিন। তুলোর সাহায্যে এই রস আঁচিলের ওপর লাগান। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
অ্যাপল সিডার ভিনেগার
ভিনেগারে ভেজানো তুলো আঁচিলের ওপর রেখে দিন সারা রাত। পর পর পাঁচ দিন এমনটা করুন। অ্যাপল সিডার ভিনেগারে রয়েছে প্রচুর অ্যাসিড। আঁচিলের সমস্যা কমাতে সাহায্য করে এই উপাদানটি।
রসুন
ত্বকের জন্য এই মসলাটি বেশ উপকারি। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। অ্যালিসিন একটি অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। রসুন থেঁতো করে আঁচিলের ওপর লাগান। উপকার মেলবে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত