
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে। আইপিওর প্রসপেক্টাসে ঘোষিত ভবন নির্মাণের পরিবর্তে বরাদ্দ অর্থ কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নাভানা ফার্মাসিউটিক্যালস আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। এর মধ্যে ২৩ কোটি ২৪ লাখ টাকা নতুন জেনারেল প্রোডাকশন বিল্ডিং নির্মাণে ব্যয় করার কথা। কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ ওই ভবন নির্মাণ না করে কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদন ক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, ১৩ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে এসভিপিও ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে; জেনারেল লিকুইড ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৪ কোটি ৬৮ লাখ টাকা, এনিমেল হেলথ ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৫ কোটি ৪৪ লাখ টাকা। এর বাইরে কোম্পানির নিজস্ব তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হবে পিডি ও কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড নিলো বাংলাদেশ
- ২সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ৩ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
- ৪হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের
- ৫মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার
- ৬তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৪৭ জন গ্রেফতার
- ৭দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ৮যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৯শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৭সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৮মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৯সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ১০কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন





পাঠকের মতামত