প্রকাশিত: জানুয়ারী ২০, ২০২১ ৩:৪৮ পিএম , আপডেট: জানুয়ারী ২০, ২০২১ ৩:৪৯ পিএম

বৃহস্পতিবার পাইপলাইন উন্নয়ন কাজের জন্য ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার কেরাণীগঞ্জের বেশ কিছু এলাকায়। আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস জানায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কেরাণীগঞ্জের কালীগঞ্জ, চুনকুটিয়া, শুভাঢ্যা, মীরেরবাগ, খেজুরিয়া, ইকুরিয়া (আংশিক) ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা-খুলনা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চুনকুটিয়া এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের সঙ্গে নতুন বিতরণ লাইন স্থাপন কাজের টাই-ইন এর জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।

শেয়ার

পাঠকের মতামত

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন ...

শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ ধরা ...

পঞ্চগড়ে শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

পঞ্চগড়ে কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি ও সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান ...