
মৌসুম শেষ হলেই ম্যানসিটির সঙ্গে সম্পর্কের ইতি টেনে দেবেন- এটা আগেই ঘোষণা দেয়া। সে হিসেবে রোববার রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে এভার্টনের বিপক্ষে সার্জিও আগুয়েরো মাঠে নেমেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির হয়ে শেষ ম্যাচ খেলার জন্য।
তবে, আর্জেন্টাইন এই স্টাইকারকে সেরা একাদশে রাখেননি কোচ পেপ গার্দিওলা। মাঠে নামিয়েছিলেন দ্বিতীয়ার্ধ শুরুরও অনেক পরে, ৬৫ মিনিটে। অর্থ্যাৎ, মোটে ২৫ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
তবে মাত্র ২৫ মিনিট পেয়েই বাজিমাত করলেন আগুয়েরো। জোড়া গোল করে বসলেন তিনি। তার এই জোড়া গোলের সুবাধে এভার্টনকে ৫-০ গোলে হারিয়ে লিগ শেষ করলো চ্যাম্পিয়নে ম্যানচেস্টার সিটিও।
আগুয়েরো মাঠে নামার আগেই ৩-০ গোলে এগিয়েছিল ম্যানসিটি। তিনি মাঠে নামার পর জোড়া গোল করলেন ৭১ এবং ৭৬ মিনিটে। অর্থ্যাৎ, মাঠে নেমেই মাত্র ৬ মিনিটের মাথায় প্রথম গোল এবং বাকি আরো ৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করলেন তিনি। অর্থ্যাৎ প্রিমিয়ার লিগে নিজের বিদায় বেলাটাকে যেভাবে ইচ্ছা চেয়েছেন সেভাবেই রাঙাতে পেরেয়েছেন আগুয়েরো।
নিজেদের মাঠে এভার্টনকে পেয়ে পেপ গার্দিওলার শিষ্যরা জিতেছে ৫-০ গোলের ব্যবধানে। আগুয়েরোর দুই গোলছাড়া বাকি তিন গোল করেন ডি ব্রুইন, হেসুস এবং ফোডেন। ১১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোলের সূচনা করেন। ১৪ মিনিটে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল হেসুস। ৫৩ মিনিটে তৃতীয় গোল করেন ফিল ফোডেন।
যদিও ম্যানসিটির হয়ে আগুয়েরোর এটা একেবারেই শেষ ম্যাচ নয়। কারণ, আগামী সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবেন তিনি। প্রতিপক্ষ চেলসি। ওই ম্যাচটি জিততে পারলে আগুয়েরোর নামের পাশে প্রথমবারের মত লেখা হবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ম্যানসিটিকে গুডবাই জানিয়ে বার্সেলোনায় যোগ দেয়ার কথা রয়েছে আগুয়েরোর।
- ১চাঁদপুর-রায়পুর সড়কে এপ্রোচ ধস, দ্রুত সংস্কার শুরু সওজের
- ২নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ৩কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৪কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৫কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৬যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৮কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৯২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৩শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৪এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৮বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৯বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ১০সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের





পাঠকের মতামত