
বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন আজ ২৮ ফেব্রুয়ারি শেষ হবে। এর আগে ২২ ফেব্রুয়ারি জমা নেওয়া শুরু হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আইপিওতে ১০ টাকা অভিহিত প্রতিটি শেয়ারের জন্য বিনিয়োগকারীকে ৫০ টাকা মূল্য দিতে হবে।
বুকবিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, ইতোমধ্যে কোম্পানিটি নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের (Eligible Investor) কাছে শেয়ারের একটি অংশ বিক্রি করেছে। নিলামে তাদের জন্য বরাদ্দ শেয়ারের বিক্রি শেষ হয়েছে ৬২ টাকা, যা এই শেয়ারের কাট-অফ মূল্য। কোম্পানিটি কাট-অফ মূল্যের চেয়ে ২০ শতাংশ কম দামে তথা ৫০ টাকা দরে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিল্ডিং নির্মাণ, নতুন যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন, ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য ছিল ৪৫.০৩ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪.০৬ টাকা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭.০৭ টাকা।
অন্যদিকে বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫.৬০ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
- ১ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৩গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৪ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৫৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৬ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৭দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৮ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৯মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১০অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে





পাঠকের মতামত