প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:৫৯ এএম , আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১০:৫৯ এএম

ঢাকায় মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হচ্ছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে উত্তরা সেন্টার স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এদিন থেকে এই স্টেশনটিতে যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারবেন।

ডিএমটিসিএল গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছিল। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রুটে মোট ৯টি স্টেশন রয়েছে। বর্তমানে আগারগাঁও, পল্লবী ও উত্তরা উত্তর স্টেশন- এ তিনটি স্টেশন চালু রয়েছে। উত্তরা সেন্টার স্টেশনটি খুলে গেলে চারটি স্টেশন উন্মুক্ত হবে।

এছাড়া আগামী ১ মার্চ মিরপুর-১০ নম্বর স্টেশন খুলে দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে উত্তরা সাউথ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

ঢাকা শহরের চিরচেনা যানজট এড়ানোর লক্ষ্যে সাড়ে ছয় বছর আগে উত্তরায় দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণযজ্ঞ শুরু হয়েছিল। গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরের দিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল প্রতিদিন উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

২০১৭ সালের ৩ আগস্ট মেট্রোরেল প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের সামনের সড়কে এর উদ্বোধন করা হয়। শুরুতে ওবায়দুল কাদের মেট্রোরেলের মূল কাজের ফলক উন্মোচন করেন। এরপর নিজেই চেপে বসেন পাইলিং মেশিনে।

এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১,২৬ কিলোমিটার)। এর মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকার ঋণ ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা।

শেয়ার

পাঠকের মতামত

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের ...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গোপন ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ...