
এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি – এ রকম অসংখ্য গানের স্রষ্টা বাংলার কবিগানের অন্যতম প্রধান পুরুষ একুশেপদক প্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ৩৭তম মৃত্যু বার্ষিকী আজ।
এ উপলক্ষে চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইল শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে রোববার (৪ ডিসেম্বর) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিজয় গীতি প্রতিযোগিতা ও বিজয়গীতি পরিবেশন, আলোচনা সভা এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগানের আসর।
এছাড়াও কবির জন্মভূমি নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদীতে গ্রামে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রখ্যাত এই কবি বিচ্ছেদ, ভক্তি, ভালোবাসা, ধর্ম, শ্রেণী সংগ্রাম, দেশাত্ববোধক, বাউলসহ বিভিন্ন পর্যায়ের ১৮ শত গান রচনা করেন। রচিত সব গানই নিজের সুরে গাওয়া। প্রখ্যাত এই কবি ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারী নড়াইল সদরের বাঁশগ্রাম ইউুনয়নের ডুমদি গ্রামে জন্ম গ্রহন করেন। ভারতে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর তার মহাপ্রয়াণ ঘটে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত