নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬ ৯:৩৫ এএম , আপডেট: মার্চ ২৪, ২০২৬ ১০:১০ এএম

পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শেষে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে আজ মঙ্গলবার। ২৪ মার্চ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেন ও অফিস সময় আগের নিয়মিত সূচিতে (সাধারণ সময়) ফিরে যাবে।

অর্থাৎ রমজানের পর ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর অফিস সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকে। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। রমজানে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। তবে গ্রাহকরা লেনদেন করতে পারছিলেন দুপুর আড়াইটা পর্যন্ত।

এ সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি ছিল। যদিও ওই সময়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ সমন্বয় কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

এএ

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ও শৃঙ্খলামূলক মামলা দুই মাসের মধ্যে ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা

রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রার অর্থায়ন আরও সুশৃঙ্খল করতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) ...