প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪ ৬:০৬ পিএম , আপডেট: নভেম্বর ২৯, ২০২৪ ৬:০৭ পিএম

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, একজন প্রকৃত মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো পুণ্যের তথা নেক কাজের প্রচেষ্টা করা। পাপাচার ও অশ্লীলতাকে ঘৃণা করা। ভালো কাজের সুযোগ ও আগ্রহ থাকা মুমিনের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ।

তিনি বলেন, মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের ভালো ও পুণ্যের কাজে প্রতিযোগিতার নির্দেশ দিয়েছেন। নেক কাজ করতে হলে দরকার একটি পরিশুদ্ধ অন্তর যাকে বলা হয় ক্বলব।

শুক্রবার (২৯ নভেম্বর) ছারছীনা দরবার শরীফের ১৩৪তম মাহফিলের প্রথম দিন বাদ জুময়া হযরত পীর ছাহেব লাখো লাখো মুসুল্লিদের উদ্দেশ্যে একথা বলেন।

তিনি আরও বলেন, মানবদেহের প্রধান চালিকাশক্তি হলো অন্তর। তাকে যেদিকে পরিচালিত করে, তা সেদিকে পরিচালিত হয়। তাই আত্মা পরিশুদ্ধ না হলে মানুষ ভালো ও পুণ্যের কাজ করতে পারে না।

মাহফিলের ১ম দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করেন- মাওলানা আ. জ. ম. অহিদুল আলম, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মাওলানা আবদুল গফফার কাসেমী প্রমূখ।

আগামী রোববার বাদ জোহর তিনিদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। হযরত পীর ছাহেব দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...