প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪ ৩:৪৪ পিএম , আপডেট: এপ্রিল ১৬, ২০২৪ ৩:৪৫ পিএম

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে গভীর নলকুপের খুটি ভেঙ্গে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল ) দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত পরিচর্যা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকার কাদের ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে মায়ের সাথে কাজ করতে যায় আল আমিন। তাপদাহ থাকায় পিপাসার্ত হয়ে পানি খেতে পাশের গভীর নলকুপের কাছে যায়। এ সময় পা পিছলে পড়ে যেতে ধরলে বরেন্দ্রর সিমেন্টের উচু খুটি ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে চায়। এ সময় জরাজীর্ণ খুটি তার মাথায় ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্রর গভীর নলকুপের খুটি গুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এসব বিপদজনক হয়ে উঠেছে। যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...