নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৬ ৯:৫৮ পিএম

মধ্যপ্রাচ্য ও ইউরোপের কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম। বৃহস্পতিবার (২১ মে) আম রপ্তানির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ধোধন করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

দেশগুলো হলো— সৌদি আরব, ইউএই, কাতার, যুক্তরাজ্য ও জার্মানি।

মন্ত্রী জানান, আম বিদেশে পাঠাতে সরকার উৎসাহিত করছে। দেওয়া হচ্ছে নানা ধরণের সুবিধা। আজ যাচ্ছে ৭ টন আম। এর আগে, চলতি মৌসুমে সাড়ে ৪১ টন আম যুক্তরাজ্য, জার্মানি, লেবানন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

এদিকে, রপ্তানিকারকরা অভিযোগ করেন— পাকিস্তান, থাইল্যান্ড বা কেনিয়ার তুলনায় বাংলাদেশের আম রপ্তানির উড়োজাহাজ ভাড়া ৫০ শতাংশ বেশি। পচনশীল পণ্য পরিবহনের জন্য ডেডিকেটেড কার্গো ফ্লাইট নেই। ফলে যাত্রীবাহী বিমানের ওপর নির্ভর করতে হচ্ছে। হাতছাড়া হচ্ছে বাজার।

প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, এক সময় শুধু প্রবাসীরা বাংলাদেশের আম খেলেও এখন সুইজারল্যান্ড, সুইডেনসহ ইউরোপের সুপারশপে বিক্রি হচ্ছে। ৩৮টি দেশে রপ্তানির অভিজ্ঞতা রয়েছে ব্যবসায়ীদের।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাণিজ্যমন্ত্রী নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ...

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা

বাণিজ্য সচিব আতাউর রহমান খান বলেছেন, এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের বাণিজ্য সক্ষমতা ...

বিএফআইইউ প্রধান শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ...

পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতের উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই ...

পোশাক খাতে নগদ সহায়তা ৩.৫০ শতাংশ বাড়াল বাংলাদেশ ব্যাংক

রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতের জন্য নগদ সহায়তা (ক্যাশ ইনসেনটিভ) উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান ১ ...