
আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ জন্য দক্ষিণ এশীয় দেশটিতে আটকেপড়া মার্কিনিদের কাবুল বিমানবন্দরে যেতে নিষেধ করেছে তারা। শনিবার এক সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকেরা যেন কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকেন। বিমানবন্দরের গেটের বাইরে নিরাপত্তাজনিত হুমকি রয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, যেসব ব্যক্তি মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে যাত্রা করবেন, কেবল তারাই কাবুল বিমানবন্দরে যেতে পারেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছেন।
অবশ্য কোনো জঙ্গিগোষ্ঠীর পক্ষ থেকেই এখন পর্যন্ত প্রকাশ্যে কাবুলে হামলার হুমকি আসেনি। সেখানে আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্যও জানায়নি মার্কিন প্রশাসন।
গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর থেকে অস্থিতিশীল অবস্থায় রয়েছে আফগানিস্তান। আতঙ্কিত বহু মানুষ দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। বিশেষ করে, গত দুই দশক পশ্চিমা বাহিনীকে সহায়তাকারীরা প্রাণসংশয়ে ভুগছেন।
তবে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান জানিয়েছে, তারা আর যুদ্ধ চায় না। এখন একটি ‘অন্তর্ভুক্তিমূলক সরকার’ গঠনই তাদের প্রধান লক্ষ্য। কাবুলের দূতাবাসগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের কোনো ক্ষতি করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
কিন্তু তাদের এ আশ্বাসে ভরসা করতে পারছে না পশ্চিমা দেশগুলো। তালেবান বিদেশি নাগরিকদের অপহরণ করছে বলে অভিযোগ করেছে তারা।
- ১ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ২পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৩ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৪স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৫ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৪সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৫চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত





পাঠকের মতামত