
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে মাতৃত্বকালীন অবকাশে রয়েছেন। তার পুত্রসন্তানের বয়স সবে চার মাস হলো। মাঝখানে শোনা গিয়েছিল, শিগগিরই ফিরবেন চলচ্চিত্রে। এজন্য নিয়মিত করছেন শারীরিক কসরত।
এবার নতুন গুঞ্জন ডালপালা মেলেছে, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি! এমন গুঞ্জন চাউর হয়েছে মূলত এ নায়িকার সাম্প্রতিক একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে। যেখানে তিনি লিখেছেন, ‘আমি তুমি আর আমাদের ২টা ফুল।রহস্যময় এই স্ট্যাটাসের ব্যাখ্যায় অনেকেই ভাবছেন, মাহি সম্ভবত নিজেকে, তার স্বামী রকিব সরকার, ছেলে ফারিশ এবং অনাগত সন্তানের কথাই বুঝিয়েছেন। যদিও কোনোকিছুই খোলাসা করেননি তিনি। এ ব্যাপারে রহস্য উসকে দিয়ে মুখে কুলুপ এঁটেছেন নায়িকা।
ঘটনা যা-ই হোক, কমেন্টের ঘরে শুভকামনা জানাতে ভুলছেন না মাহির সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পোস্টের নিচে মন্তব্য করেছেন চিত্রনায়িকা জাহারা মিতু। তিনি লিখেছেন, ‘যা ভাবছি তাই যদি হয় তাহলে অভিনন্দন।’ উত্তরে রহস্য জিইয়ে রেখে শুধু একটি ইমোজি রেখে গেছেন মাহি। ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়ার মন্তব্য, ‘মাশাল্লাহ, অভিনন্দন। একসঙ্গে দুজনকে দেখতে আসব।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।
বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাহি। সংসার-সন্তানের পাশাপাশি রাজনীতিতেও বেশ সক্রিয় তিনি। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন এ অভিনেত্রী।
বিপি/ এস এ এস
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৭পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত