আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫ ৯:৪২ এএম

যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে আবারও দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩ জন।

শনিবার (৮ নভেম্বর) দক্ষিণ-পূর্ব লেবাননের দুটি শহর আইন আতা ও সেবা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।

জানানো হয়, একটি গাড়ির ওপর পড়া বোমার আঘাতে প্রাণ যায় ভেতরে থাকা দুই ভাইয়ের। এর আগে অপর এক হামলায় বারাচিত এলাকায় প্রাণ হারায় ১ জন। গুরুতর আহত হয় অন্তত ৪ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দুই দফা ড্রোন হামলার শিকার হয়েছে দক্ষিণের বিনত জাবেইল শহর। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৭ জন। ইসরায়েলের দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চালানো হচ্ছে এসব হামলা।

শেয়ার

পাঠকের মতামত

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...

মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ...