
ভর্তি পরীক্ষায় আবেদন ফি’র বাইরে আর কোনো ফি নেবে না প্রকৌশল গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো। ফলে শিক্ষার্থীরা কোনো প্রকার বাড়তি আবেদন ফি ছাড়াই বিষয় পছন্দ করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির সময় কেবলমাত্র ভর্তি ফি পরিশোধ করতে হবে তাদের।
সোমবার (১৫ নভেম্বর) সকালে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ।
রুয়েট ভিসি বলেন, যারা মেধা তালিকায় থাকবে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য ডাকা হবে। সবকিছু ঠিক থাকলে আমরা তাদের বিষয় পছন্দের জন্য বলব। বিষয় পছন্দের জন্য বাড়তি কোনো টাকা শিক্ষার্থীদের দিতে হবে না। ভর্তির সময় যে ফি দিতে হয় সেটি পরিশোধ করে শিক্ষার্থীরা ভর্তি হবে।
এদিকে আগামী শুক্রবার (১৯ নভেম্বর) অথবা শনিবার (২০ নভেম্বর) দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে,
সূত্র জানায়, এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার উত্তরপত্র চট্টগ্রাম প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয় দেখবে। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় রাজশাহী এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উত্তরপত্রগুলো চুয়েটে পৌঁছায়। সোমবার (১৫ নভেম্বর) সকাল থেকে ‘খ’ গ্রুপের লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ গণমাধ্যমকে জানান, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার উত্তরপত্র দেখার কাজ শুরু হয়েছে। আশা করছি আগামী শুক্রবার অথবা শনিবার ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত শনিবার (১৩ নভেম্বর) এমসিকিউ পদ্ধতিতে স কাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপ এবং এমসিকিউ ও লিখিত পদ্ধতিতে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
- ১পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ২হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৩রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৪সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৫ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৭থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৯কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ১০সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত