প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ ৩:১৪ পিএম

দীর্ঘ ৮ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে একটি ট্রাকে প্রায় ১৩ টন কাঁচা মরিচ আমদানি হয়।

আমদানির খবরে এরইমধ্যে হিলির খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। যার কারণে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বেশি বেশি কাঁচা মরিচ আমদানির জন্য এলসি করেছেন। আমদানিকৃত কাঁচামরিচ দেশে আসতে শুরু করায় খুচরা ও পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। অল্প দিনের মধ্যে আরও দাম কমবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান ...

চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্কের টিকা (র‍্যাবিস ভ্যাকসিন) ও নরমাল স্যালাইন ...

মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের মোড়লগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে র‌্যাব-৬। উপজেলার বারইখালী ...